banglahour

ডিআরইউ আয়োজনে শীতকালীন ব্যাডমিন্টন উৎসব

খেলা | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১২ ডিসেম্বর ২০২২, সোমবার, ৩:১১ অপরাহ্ন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে প্রতিবছরের মতো এবারো শুরু হয়েছে ‘‘শীতকালীন
ব্যাডমিন্টন উৎসব’’। 
গতকাল রোববার (১১ ডিসেম্বর, ২০২২) রাতে সংগঠন প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, তারকা ব্যাডমিন্টন দম্পতি এনায়েত উল্লাহ খান-এলিনা সুলতানা, সিনিয়র সদস্য শাহীন হাসনাত, আবু সালেহ আকন ও শামীম হাসান।

এসময় উপস্থিত ছিলেন কার্যনিবাহী কমিটির দপ্তর সম্পাদক কাওসার আজম, কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মনির মিল্লাত, মোজ্জাম্মেল হক তুহিন, এস এম মোস্তাফিজুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন খান, সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, সাবেক কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু ও সাবেক কার্যনির্বাহী সদস্য হাফিজ আল আসাদ (সাঈদ খান)।
ডিআরইউ’র সদস্যরা প্রতিদিন রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্তব্যাডমিন্টন খেলতে পারবেন। শীতকালীন এই উৎসবের পর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল