banglahour

পাঁচ উপদেষ্টা ও আনসার দশ সদস্য নিয়ে জরুরি বৈঠক

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৫ আগস্ট ২০২৪, রবিবার, ১০:১৪ অপরাহ্ন

পাঁচ উপদেষ্টা এবং আনসার বাহিনীর দশ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

রোববার রাত ৮টায় এ বৈঠক শুরু হয়৷

জানা গেছে, এ বৈঠকে যোগ দিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার। এ ছাড়া অপর এক উপদেষ্টার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি৷

জানা গেছে, আনসার সদস্যদের দাবি নিয়ে এ বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে৷আনসার বাহিনীর দাবি মেনে নিতে সরকারের কিছুটা সময় লাগবে বলেও এ বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে৷এ ছাড়া জাতীয়করণ করতে আইনি প্রক্রিয়া এবং সংকট নিয়েও আলোচনা হওয়া কথা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল