banglahour

ফুসকা’র দোকানে ক্রেতা নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে কিশোর নিহত

অপরাধ |

(৪ বছর আগে) ৫ অক্টোবর ২০২২, বুধবার, ৩:০৫ অপরাহ্ন

পুলিশের হাতে আটক অভিযুক্ত আজিজ: ছবি সংগৃহিত

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় ফুসকার দোকানে ক্রেতা টানাটানি নিয়ে ঝগড়ায় রিশাদ শেখ নামের (১৪) এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মন্ডলবাড়ী পূজামন্ডপ এলাকায় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আজিজকে (১৯) আটক করেছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর সাংবাদিকদের জানান, উপজেলার মন্ডল বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে মেলা শুরু হয় । মেলায় বিভিন্ন ধরনের খাবারের দোকানসহ বাহারী পণ্য নিয়ে ব্যবসায়ীরা মেলায় অংশগ্রহন করে। ওই মেলায় মায়ের দোয়া চটপটি ফুসকা হাউজের দুই কর্মচারীর ক্রেতা ডাকাডাকি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে আজিজ তার সহকর্মী রিশাদকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যান। সেখানে রিশাদের অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ওই কিশোরের মৃত্যু হয়।
নিহত রিশাদ শেখ  টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী সরদারপাড়া গ্রামের ইউনুচ শেখের ছেলে। অভিযুক্ত আজিজের বাড়িও একই গ্রামে। তারা দুই জনই মায়ের দোয়া চটপটি ফুসকা হাউসের কর্মচারী।

ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত আজিজুলকে আটক করে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল