
(৩ বছর আগে) ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৪ পূর্বাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন। তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা বলেননি তিনি।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামি। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবীতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।
২০১৯ সালে ডা: শফিকুর রহমান জামায়াতের আমীর নির্বাচিত হন। মৌলভীবাজার জেলার কুলাউড়ায় তার গ্রাামের বাড়ি। সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করা ডা: শফিকুর রহমান একসময় ছাত্রশিবিারের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।