banglahour

জিয়াউর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে, তাদের বিচার হবে- কর্নেল অলি

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ১২:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০৪ অপরাহ্ন

ঢাকা: বিএনপি’র নয়াপল্টনস্থ কার্যালয় পরিদর্শন করছেন এলডিপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম নেতৃত্বে প্রতিনিধিদল। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে, তাদের বিচার এ বাংলার মাটিতেই হবে। যারা হামলা করেছে, তাদের আইনের আওতায় আনা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) পুলিশি হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপির নয়াপল্টনস্থ কার্যালয় পরিদর্শন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এ কথা বলেন। 

কর্নেল অলি বলেন, পুলিশ বাহিনী মনে করেছে এই সরকার আমৃত্যু ক্ষমতায় থাকবে। কিন্তু বুঝতে হবে কোনো স্বৈরাচার বেশি দিন রাজত্ব করতে পারেনি।

উল্লেখ্য,  গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের বিকেলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এরপর অফিসে আটকে থাকা নেতাকর্মীদের গ্রেফতার করতে ঢুকে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে অফিসে ব্যাপক ভাংচুর করা হয়। এ দিন থেকেই কার্যালয় তালাবদ্ধ করে রাখে পুলিশ। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল