banglahour

বিএনপি বেপরোয়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে- কাদের

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ১২:৫৯ অপরাহ্ন

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বেপরোয়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নিজের দলে গণতন্ত্র নেই, এরা আবার দেশের গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করবে। বিএনপির মুখে গণতন্ত্রের বুলি মানায় না। ১০ ডিসেম্বর বিএনপির টার্গেট ফ্লপ হয়েছে। ১০ তারিখ তারা সরকারকে লাল কার্ড দেখাতে চেয়েছিল, জনগনই তাদেরকে লালকার্ড দেখিয়ে দিয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২ তম জাতীয় কাউন্সিল উপলক্ষে মঞ্চ ও সাজসজ্জা উপকমিটি আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ঢাকা সিটিতে ২৪ ডিসেম্বর গণমিছিল না করা ও আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিনে ঢাকা সিটিতে অহেতুক সংঘাতের উস্কানি না দেয়ার অনুরোধ করেন তিনি।  প্রস্তুতি সভায় বলা হয় এবার সাদামাটা সম্মেলন করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল