banglahour

মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত শিক্ষকদের তালিকা চেয়েছে শিক্ষা অধিদপ্তর

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১১:২৮ পূর্বাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে কর্মরত আছেন তাদের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (২৫ আগস্ট) যুগ্মসচিব মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে অদ্যাবধি কর্মরত আছেন সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্য আগামী বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২:০০ ঘটিকার মধ্যে নিয়োগ শাখার মেইলে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় একটি ইমেইল যোগ করা হয়েছে। এরপর এ ইমেইলে ad.recruitdpe@yahoo.com এক্সেল ফরমেটে সফটকপি ও পিডিএফকপি পাঠাতে বলা হয়েছে।

বিষয়টি অতীব জরুরি বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল