banglahour

আশ্রয় কেন্দ্রে গৃহবধূর সন্তান প্রসব, উপহার দিল জামায়াত

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৮ আগস্ট ২০২৪, বুধবার, ৫:৫৬ অপরাহ্ন

নোয়াখালীর সেনবাগে আশ্রয়ণ কেন্দ্রে এক গৃহবধূ কন্যা সন্তান প্রসব করেছেন। মঙ্গলবার ভোরে উপজেলার কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গৃহবধূ মমতাজ বেগম উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের সাতবাড়িয়া জাকেরের নতুন বাড়ির রবিন হোসেনের স্ত্রী।

খবর পেয়ে বুধবার দুপুরে কাদরা ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকের পরিবারের হাতে পোশাক, কম্বল, মশারি, মিষ্টিসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

এ সময় নোয়াখালী শহর জামায়াতের নেতা মাওলানা দীন মোহাম্মদ, কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু শাকের মিয়াজী, স্থানীয় শফিকুল আলম শিপন, প্রবাসী তোফাজ্জল হোসেন রিয়াদসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল