banglahour

১০ ডিসেম্বর জনগন বলে দিয়েছে শেখ হাসিনার কাছে দেশ নিরাপদ- নিখিল

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ৪:২১ অপরাহ্ন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতার্তদের মাঝে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল উদ্যোগে ঢাকা-১৪ আসন অন্তর্গত কাউন্দিয়া ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই সময় প্রায় ১৫০০ জন কে এই বস্ত্র বিতরন করা হয়।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল নয়টায়  ঢাকা-১৪ আসন অন্তর্গত, কাউন্দিয়া ইউপি চেয়ারম্যানের বাংলো বাড়ী  এই বস্ত্র বিতরনের আয়োজন করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন-কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব সাইফুল আলম খান। কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হাজী মোঃ মেসের আলীর সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রে বিএনপি-জামায়াত লিপ্ত বলে জানিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় বিজয়ী করার মাধ্যমে বিএনপি-জামাতকে দাঁতভাঙা জবাব দেবে জনগন ।

প্রধানমন্ত্রী সমাজের অস্বচ্ছল মানুষদের  সবসময় খোঁজ রাখেন এ সময় তিনি এলাকাবাসী উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন-১০ ডিসেম্বর  জনগন বলে দিয়েছে শেখ হাসিনার কাছে দেশ নিরাপদ। এছাড়াও মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী,চাদাবাজী কর্মকান্ডে নির্মুল এর জন্য সকল কে এগিয়ে আসার আহবান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল