banglahour

ভুয়া সাংবাদিক ও গোয়েন্দা পরিচয়দানকারী ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ৪:৩৫ অপরাহ্ন

ঢাকা: রাজধানীর বংশাল এলাকা থেকে ভুয়া সাংবাদিক ও আর্থিক গোয়েন্দা পরিচয়ে মাদক বহনকালে বিপুল পরিমাণ গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল সোমবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকারের পিছনের ডালা হতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিনটি ব্যাগ ভর্তি ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চক্রের ১। মোঃ মুকুল হোসেন (৪৪), ২।মোঃ আব্দুল শাহীন (৩৩), ৩। মোঃ ফয়সাল (২৭), ৪। মোঃ আল-আমিন হোসেন (২৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেন জানান র‌্যাব ৩। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল