banglahour

আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে দিনের ভোট রাতেই ডাকাতি করে- মোশাররফ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪৬ অপরাহ্ন

ঢাকা: আওয়ামী লীগ সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। ভোটাধিকার হরণ করেছে। গণতন্ত্র হত্যা করে দিনের ভোট রাতেই ডাকাতি করে অবৈধভাবে সংসদ গঠন করেছে।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে নয়া পল্টনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার ভেবেছিল আমাদের মহাসচিব সহ-সিনিয়র নেতাদের গ্রেফতার করে সমাবেশ পণ্ড করবে। কিন্তু সেটা করতে পারেনি। সরকার ব্যর্থ হয়েছে। প্রশাসন ও পুলিশের সদস্যদের বলবো, আপনার কোনে দলের কর্মী নন। আপনারা শপথ নিয়েছেন। মনে রাখবেন সরকারের অনৈতিক কাজ বাস্তবায়ন করতে গিয়ে র‌্যাব নিষেধাজ্ঞা পেয়েছে। সুতরাং বেগুনী হুকুম তামিল করবেন না।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান ডা: জাহিদ হাসান প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল