banglahour

ভারতে পাচারের সময় ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি

অন্যান্য | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১০:২৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৬ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্ত পথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধীনস্থ লাউড়েরগড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেন। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দুটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যান।

লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার মুহিদুর রহমান বলেন, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়েই দুটি ককশিট ভর্তি ইলিশ শাহিদাদ এলাকায় রেখে পালিয়ে যান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল