banglahour

মেসি-অ্যালভারেজের নৈপূণ্যে ফাইনালে আর্জেন্টিনা

খেলা | স্পোর্টস ডেস্ক

(৩ বছর আগে) ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার, ৩:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১৩ পূর্বাহ্ন

লিওনেল মেসি

কাতার ফুটবল বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল ম্যাচে লিওনেল মেসি ও ইউলিয়ান অ্যালভারেজের নৈপূণ্যে ফাইনাল নিশ্চিত করলো  আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় ১৩ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১টায় দুবাইয়ের লুসাইল স্টেডিয়ামে বিপক্ষ ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাজিত করে নিজেদের ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি তার সম্ভাব্য শেষ বিশ্বকাপটা রাঙিয়ে তুললেন। নিজে এক গোল করেছেন, আরেক গোল করিয়েছেন, অবদান রেখেছেন আরও এক গোলেও৷ পাঁচ গোল করে গোল্ডেন বুটের যেমন দাবিদার তেমনি গোল্ডেন বলেও সমান দাবি রাখবেন এই আর্জেন্টাইন। 

মেসির ঝলকের সাথে এই ম্যাচে আলো কেড়েছেন ইউলিয়ান অ্যালভারেজ। ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন তিনি। 

খেলার ৩৪ মিনিটে পেনাল্টি গোলে লিড নেয় আর্জেন্টিনা। এই গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছুঁয়েছেন মেসি। দুজনের গোল এখন ৫টি।

প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও একটি গোল পেলেও ক্রোয়েশিয়া পায়নি গোলের দেখা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল