banglahour

মৌসুমী দারুণ গান গায়; রবি চৌধুরী

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১:৩৮ অপরাহ্ন

চিত্রনায়িকা মৌসুমী ও সংগীতশিল্পী রবি চৌধুরীর বন্ধুত্ব কয়েক দশকের। পেশাগত কাজে দুই বন্ধু দেশের বিভিন্ন স্থানে শো করার পাশাপাশি দেশের বাইরেও শো করেছেন। সম্প্রতি এই দুই বন্ধুকে দেখা গেল যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে।

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে স্টেজ শো করতে ৫ দিন আগে বাংলাদেশ ছাড়েন রবি চৌধুরী। নিউইয়র্কে নেমে পরদিন তিনি চলে যান নিউ জার্সি। সেখানকার একটি মঞ্চে গত শনিবার তাঁরা একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। এই শোয়ের মাধ্যমে দীর্ঘ ১৩ বছর পর দেশের বাইরে কোনো মঞ্চে দেখা গেল তাঁদের দুজনকে।

দেশের বাইরে চিত্রনায়িকা মৌসুমী ও সংগীতশিল্পী রবি চৌধুরী সর্বশেষ পারফর্ম করেন ২০১১ সালে, সেটা ছিল কাতারে। এরপর অবশ্য বাংলাদেশের কয়েকটি মঞ্চে তাঁদের একসঙ্গে দেখা গেছে।

নিউ জার্সির মঞ্চে চিত্রনায়িকা মৌসুমী ও সংগীতশিল্পী রবি চৌধুরী একসঙ্গে কয়েকটি গান পরিবেশন করেন। দুই বন্ধুর গান উপস্থিত শ্রোতারা বেশ উপভোগ করেন।

যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে গান শোনাতে ঢাকা ছাড়েন রবি চৌধুরী। তিনি জানান, নিউ জার্সি, আলবেনি, ফ্লোরিডা ও মিশিগানে স্টেজ শো চূড়ান্ত হয়েছে। সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকছেন চিত্রনায়িকা মৌসুমী। ইদানীং তাঁকে সেখানকার মঞ্চেও পাওয়া যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নিউ জার্সির মঞ্চে গেয়েছেন মৌসুমী।

রবি চৌধুরী বললেন, ‘নায়িকা হিসেবে সবার কাছে পরিচিত হলেও মৌসুমী দারুণ গান গায়, এটা কিন্তু আমার বন্ধু বলে বলছি না। অভিনয়ের কারণে গানটা হয়তো গাইতে পারেনি। তবে যখনই গেয়েছে, মন দিয়েই গেয়েছে। আমাদের দুই বন্ধুর জন্য চমৎকার একটা সময় কাটবে, এটাই অনেক বেশি ভালো লাগার।’

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল