banglahour

ভারতীয় যুদ্ধবিমান বিধস্ত

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:২৫ পূর্বাহ্ন

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। সোমবার রাতে প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানে ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায় , দুর্ঘটনার পর পাইলট নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হতে পেরেছেন। ভারতের বিমান বাহিনী জানায়, কারিগরি ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

কর্মকর্তারা জানান, আবাসিক এলাকার কাছে সোমবার রাত ১০টার দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটি আগুনে পুড়ে গেছে। স্থানীয় কর্মর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানির কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে পারছেন না। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল