banglahour

যারা স্বাধীনতা চায়নি তারা এখনো সক্রিয়- জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৪ ডিসেম্বর ২০২২, বুধবার, ৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৫২ পূর্বাহ্ন

ঢাকা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি তারা এখনো সক্রিয়। তারা এখনো এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) এ  শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে “মুক্তিযুদ্ধে শহীদ চিকিৎসক জীবনকোষ” গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তারা এদেশের উন্নয়ন চায়না। তারা চায় এদেশের মানুষের মন থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে। তাই স্বাধীনতা বিরোধিরা এদেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রতিমন্ত্রী এসময় সকলকে এইসব ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।

নিপসম এর পরিচালক অধ্যাপক ডা: বায়েজিদ খুরশিদ রিয়াজের সভাপতিত্বে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোঃ শারফুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল