banglahour

ফেনীতে অস্ত্রধারী সন্ত্রাসী আটক

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১:৫২ অপরাহ্ন

ফেনী: ফেনী জেলার ফেনী মডেল থানাধীন পৌরসভা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় প্রযুক্তিতে তৈরী ০১টি ওয়ান শুটারগান এবং ০২ টি কার্তুজ উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করছে র্যাব ৭। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইয়াছিন (৩৮), পিতা- মৃত মোস্তফা কোম্পানী, সাং- ফলেশ্বর, থানা-ফেনী সদর, জেলা- ফেনী বলে জানা যায়।

১৪ ডিসেম্বর বুধবার র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী মডেল থানাধীন পৌরসভা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় প্রযুক্তিতে তৈরী ০১টি ওয়ান শুটারগান এবং ০২ টি কার্তুজ উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ অস্ত্রটি দিয়ে সে দীর্ঘদিন যাবৎ ফেনী মডেল থানার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত। 
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল