banglahour

আশুলিয়া থেকে অর্ধকোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৩

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ২:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪২ অপরাহ্ন

ঢাকা: র‌্যাব-৪ এর ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় অর্ধকোটি টাকা মূল্যমানের ৩২১ গ্রাম হেরোইনসহ নিন্মোক্ত ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোর ০৫.৩০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় অর্ধকোটি টাকা মূল্যমানের ৩২১ গ্রাম হেরোইনসহ নিন্মোক্ত ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো: (১) মোঃ মিনহাজ কবির (২২), (২) মোঃ আশুরুদ্দীন হক (২৬), (৩) মোঃ আসাদুল ইসলাম (২৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল