banglahour

ভারতে বসে হাসিনার রাজনৈতিক মন্তব্য করা একটি ‘অবন্ধুত্বসুলভ’ আচরণ - ড. মুহাম্মদ ইউনূস

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:১৩ অপরাহ্ন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করা একটি ‘অবন্ধুত্বসুলভ’ আচরণ।

ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, ভারতের কাছে ঢাকা শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন করার আগ পর্যন্ত দুই দেশের মধ্যে অস্বস্তি এড়াতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে ধরে রাখতে চায়, শর্ত হবে যে তাকে চুপ থাকতে হবে। ঢাকায় তার সরকারি বাসভবনে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অধ্যাপক ইউনূস।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস।  পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে গুরুত্ব দেয়।

অধ্যাপক ইউনূস বলেন, তবে দিল্লিকে ‘আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলকেই ইসলামপন্থি হিসেবে চিহ্নিত করার প্রবণতা’ এবং ‘শেখ হাসিনা ছাড়া দেশটি আফগানিস্তানে পরিণত হবে’- এমন ধারণা থেকে বের হয়ে আসতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল