banglahour

অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের সঙ্গে বিনিময় ও সহযোগিতা করতে ইচ্ছুক;মাও নিং

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৫১ পূর্বাহ্ন

চচীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র মাও নিং বলেছেন, চীন বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় এবং সবসময় বাংলাদেশিদের জন্য ভালো প্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অনুসরণ করে আসছে। আমরা অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল এবং বাংলাদেশের অন্যান্য সেক্টরের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশি সাংবাদিকের করা প্রশ্নে এ জবাব দেন তিনি।

মাও নিং বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমর্থন ও সহায়তা অব্যাহত রাখব এবং বাংলাদেশে বসবাসরত রাখাইন রাজ্যের শরণার্থীদের প্রত্যাবাসন প্রচারে গঠনমূলক ভূমিকা পালন করব।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতের আমির ড. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ড. শফিকুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল