banglahour

মোহাম্মদপুরে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১১:৩১ পূর্বাহ্ন

গত মঙ্গলবার দিবাগত রাত থেকে দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। তারই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশের বেল্ট, শর্টগান এবং গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-২ মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩টি শটগান ও ৯৮টি গুলি উদ্ধার হয়। এ ছাড়া পুলিশের ১টি বেল্ট উদ্ধার হয়।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশের লুট হওয়া সব ধরনের অস্ত্র এবং লাইসেন্স নেওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।  

সূত্র বলছে, জোরেশোরে যৌথ অভিযান এখনো শুরু হয়নি। আজ শুক্রবার থেকে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরাল অভিযান চালাবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল