
(৩ বছর আগে) ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৪:২০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪০ অপরাহ্ন
ঢাকা: আওয়ামী দুঃশাসনের আর অপরাজনীতি থেকে বাংলাদেশের কেউ তো নয়ই; এমনকি বিদেশীরাও নিরাপদ নয়। রাজধানীর শাহীনবাগে মার্কিন রাষ্ট্রদূতকে সরকারের মদতে হেনস্তা করা হয়েছে। আওয়ামী লীগই উস্কানি দিয়ে, সেখানে লোক পাঠিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাবাহী গাড়িতে আঘাত করিয়েছে। রাষ্ট্রদূতকে হেনস্তা করা হয়েছে। এর আগেরও মার্কিন যুক্তরাষ্ট্রের গাড়িতে এই সরকারের নির্দেশে হামলা করা হয়েছে। এই কথা কেউ ভুলে যায়নি।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হেনস্তার বিষয়ে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, এ ঘটনা মধ্যে দিয়ে বিদেশে দেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুন্ন হবে। বাংলাদেশের যে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানবাধিকার নেই, এখানে যে একটা অপশাসন চলছে তা ফুটে উঠবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।