
(২ বছর আগে) ৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১১:২০ পূর্বাহ্ন
বিশ্বকাপ বাছাইয়ে গত চার ম্যাচে কোন জয় পাইনি ব্রাজিল। শেষ তিন ম্যাচের সবকটিতেই হেরেছিল সেলেসাওরা। অবশেষে হারের সেই বৃত্ত ভেঙেছে ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। রদ্রিগোর একমাত্র গোলে জয়ের দেখা পেল ব্রাজিল।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে ইকুয়েডরকে হারিয়েছে ব্রাজিল।