banglahour

বরিশালে শুল্ক ফাঁকি দিয়ে আসা ৫ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৫ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৬:৪৯ অপরাহ্ন

বরিশাল সদর উপজেলাধীন দপদপিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলী এর নেতৃত্বে ১৪ ডিসেম্বর ২০২২ আনুমানিক রাত ০২০০ ঘটিকায় বরিশাল জেলার সদর উপজেলাধীন দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সন্দেহজনক কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৫-৫৭৩৫) তল্লাশী করতঃ শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ৬,৯০১ পিস শাড়ি, ২৯৯ পিস কাশ্মীরি শাল, ১৪৪ পিস থ্রি পিস ও ৪৪ পিস লেহেঙ্গা সর্বমোট ৭,৩৮৮ পিস ভারতীয় কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫,০৪,৪১,৩২০/০০ (টাকা পাঁচ কোটি চার লক্ষ একচল্লিশ হাজার তিনশত বিশ মাত্র)। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত কার্গো ট্রাক এবং ভারতীয় কাপড় বরিশাল সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল