banglahour

বাংলাদেশ থেকে পর্যাপ্ত প্রশিক্ষিত নার্স নিতে আগ্রহী যুক্তরাজ্য

জাতীয় | নিউজ ডেস্ক

(৩ বছর আগে) ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ১২:১২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি’র সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাসেবা বিষয়ক মন্ত্রী স্টিভ বার্কলে এমপি

বিশ্ব শ্রমবাজারে বাড়ছে দক্ষ কর্মীদের চাহিদা। বাংলাদেশ এ বাজার ধরতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে বাংলাদেশের নার্সদের মানসম্মত প্রশিক্ষণে সহায়তা এবং নার্স নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

গত ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি’র সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাসেবা বিষয়ক মন্ত্রী স্টিভ বার্কলে এমপি এ আগ্রহের কথা জানান।

বাংলাদেশে নার্স প্রশিক্ষণ সেন্টার চালু এবং প্রশিক্ষণের মান উন্নয়ন ও বৃটিশ স্বীকৃতি অর্জনে সহযোগিতার করার বিষয়ে উপদেষ্টা সালমান এফ রহমানকে আশ্বস্ত করেন তিনি।  

উপদেষ্টা সালমান এফ রহমান রোগীদের স্বাস্থ্য সেবা সাশ্রয়ী মূল্যে সঠিকভাবে পরিচালনার জন্য বিশেষ অ্যাপ  ও কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগের বিষয়টি উত্থাপন করলে বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী আগ্রহ সহকারে তা শোনেন এবং এ বিষয়ে যৌথভাবে কাজ করতে এবং কারিগরী সহায়তা প্রদান করতেও আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়াও বৃটেনে বসবাসরত বহুজাতিক জনগৌষ্ঠির মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে বাংলাদেশে কল-সেন্টার স্থাপন বিষয়েও ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়।

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় বৃটেনে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল