
(২ বছর আগে) ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ২:১৪ অপরাহ্ন
প্রথমে কোটা সংস্কার আন্দোলন, পরে সরকার পতনের এক দফা দাবি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণঅভ্যুত্থানের মুখে সরকার প্রধানের দেশ ছেড়ে পলায়ন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন দেশের ছাত্র-জনতা।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’ নামে এক প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়েছে। মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহ্বায়ক, আখতার হোসেনকে সদস্য সচিব এবং সামান্তা শারমিনকে মুখপাত্র করে মোট ৫৫ সদস্যের এ জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে; যদিও সেটি কোনো রাজনৈতিক দল না।
গুঞ্জন রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি নতুন দল গঠনের লক্ষ্যেই আপাতত এই প্লাটফর্ম করেছে। যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্বতন্ত্র ছাত্রশক্তি হিসেবে থাকলে ‘হুইপিংয়ের’ কাজটা ভালো হতো। তাতে রাজনৈতিক দলগুলো সবসময় সচেতন থাকত। এই শক্তির কারণে দলগুলো ভাবত- বাড়াবাড়ি করা যাবে না।
দেশের চলমান পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন, ছাত্রদের দল গঠন, তারেক রহমানের নীরব জনসেবা ও মানবিকতার অজানা কথা, ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।
এক মাসের মধ্যে আসলে মূল্যায়ন করাটা খুব কঠিন। তবে তাদের অঙ্গীকার এবং বাস্তবায়নের মধ্যে মিল রয়েছে। আমার বিশ্বাস, খুব দ্রুত পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। চারদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সবকিছুর উন্নতি হচ্ছে। মানুষ আশাবাদী হয়ে উঠছে। এতে মনে হয়, সত্যিকার অর্থেই একটা রাষ্ট্র বা সমাজ যেমন হয়, সেদিকেই আমরা যেতে পারব।
আমরা এখনো জানি না সংস্কারের ক্ষেত্রে সরকারের অন্তর্নিহিত ইচ্ছাগুলো কী। তবে আমাদের ২০৩০ ভিশনে যে কথাগুলো উল্লেখ আছে, সে ব্যাপারে আমরা খুব আশাবাদী। এ অঙ্গীকারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সবসময় সক্রিয় থাকব এবং দাবিটা অব্যাহতভাবে থাকবে। সরকার চাইলে বা স্বেচ্ছায়-সবদিক থেকেই এটা উপস্থাপন করা যেতে পারে।