banglahour

বিজয় দিবসে দেশকে ভালোবাসার আহবান ডিএনসিসি মেয়রের

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ৩:৫৭ অপরাহ্ন

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র মোঃ আতিকুল ইসলাম


১৬ ডিসেম্বর শুক্রবার সকালে মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএনসিসি মেয়র বলেন, 'বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে দেশকে মুক্ত ও স্বাধীন করার লক্ষ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সমগ্র বাঙালি জাতি। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের এই দিনে পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে দেশকে ভালোবাসার মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। গৌরবময় এই বিজয়ের দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা দেশকে ভালোবাসবো।'

মেয়র আরও বলেন, 'আমরা ঠিকই জাতীয় সংগীত গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অথচ রাস্তায় ময়লা ফেলে দেই। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় খাল দখল হয়ে আছে, মাঠ দখল হয়ে আছে। দেশকে ও শহরকে ভালোবাসলে ময়লা ফেলা যাবে না, দখল করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর নগর ও দেশ গড়ে তুলতে হবে।'

এসময় ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল