banglahour

সাংবিধানিকভাবে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:২৫ অপরাহ্ন

সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বৈধ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান বলেন, সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে লিখিত বৈধতা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত সংবিধান অনুসারেই সরকার সব কাজ করছে। 

এছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।

‘ব্যক্তিগতভাবে চাই এই অনুচ্ছেদের সংস্কার হোক। তাহলে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আর জেঁকে বসতে পারবে না।’

রাষ্ট্র সংস্কারের জন্য যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাতে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলেও জানান তিনি।

আসাদুজ্জামান জানান, শাসন, আইন ও বিচার বিভাগের মধ্যে ভারসাম্য আনতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল