banglahour

দুই হাতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী রুবেল গ্রেফতার

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

রাজশাহীর বোয়ালিয়ায় দুই হাতে দুই পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেন রুবেল নামে এ সন্ত্রাসী।

ভিডিওতে দেখা যায়, সেদিন দুহাতে দুটি পিস্তল নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালাচ্ছিলেন রুবেল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল