banglahour
জঙ্গি সম্পৃক্ত

বাড়িছাড়া ৪ ছাত্রসহ ৭জনকে গ্রেফতার করেছে র‍্যাব

সারাদেশ |

(৩ বছর আগে) ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ১১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ অপরাহ্ন

ঢাকা: কুমিল্লা ও অন্যান্য অঞ্চল হতে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বাড়ি ছাড়া চারজনসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ মোট ৭ জনকে ঢাকার আশেপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে দেশের বিভিন্ন এলাকার ৫০ তরুণের বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হওয়ার খবর পাওয়া যায়। তাদেরকে জঙ্গিবাদে জড়ানোর আশংকায় আইনশৃঙ্খলা বাহিনী আজ তাদের ৭জনকে আটক করে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল