banglahour

বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তন

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৭ ডিসেম্বর ২০২২, শনিবার, ৩:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪১ অপরাহ্ন

বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তন

পূর্ব ঘোষিত গণমিছিলের তারিখ পরিবর্তন করেছে বিএনপি। কর্মসূচিটি ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর পালন করবে তারা।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।

পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল এক অনুষ্ঠানে বিএনপির গণমিছিলের তারিখ পরিবর্তনের আহ্বান জানান। কারণ ২৪ ডিসেম্বর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জাতীয় সম্মেলন।

তারিখ পরিবর্তনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আহ্বানের প্রেক্ষিতে এ তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল