banglahour

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এডিবির প্রতিনিধিরা

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৬:২৬ অপরাহ্ন

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়ার মহাপরিচালক তাকিও কোনিশির নেতৃত্বে ঊর্ধ্বতন একটি প্রতিনিধিদল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

মহাপরিচালক বলেন, বাংলাদেশে এডিবির কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং দেশে গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে আগ্রহী হবে।

কোনিশি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশকে নীতিভিত্তিক ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ছাত্রদের নেতৃত্বাধীন বিপ্লব বাংলাদেশকে ‘টুকরো টুকরো করে’ প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের নতুন সুযোগ এনে দিয়েছে।

তিনি বলেন, আমরা গ্রাউন্ড জিরো সিচুয়েশনে আছি। যত দ্রুত সম্ভব সবকিছু করতে হবে।

বৈঠকে সরকারের নতুন শুরু হওয়া আর্থিক খাতের সংস্কার, কর তথ্যের ডিজিটালাইজেশন, ডেটা স্বচ্ছতা, জ্বালানি, বেসরকারি খাত এবং বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, বৈদেশিক মুদ্রা বাজারের গতিশীলতা এবং রিজার্ভ ও রেমিট্যান্সের সঙ্গে এর পারস্পরিক ক্রিয়ায় এরই মধ্যে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে।

সিদ্দিকী বলেন, এ ক্ষেত্রে আস্থা ও বিশ্বাসযোগ্যতার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বৈঠকে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, এডিবির জ্যেষ্ঠ উপদেষ্টা এডিমন গিন্টিং, মনোনীত কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং এবং উপ-কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল