banglahour

দক্ষিণ কোরিয়ায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রবাস | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৮:২২ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ায় বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে সাকিবুর রহমান সঞ্জিব নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার বুসান শহরের সমুদ্রে ডুবে মারা যান তিনি।

সাকিবুর রহমান নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন দড়িকান্দি গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে। ২০২০ সালে সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় যান তিনি। কয়েক দিন আগে বাংলাদেশে ছুটি কাটিয়ে দক্ষিণ কোরিয়ায় যান সাকিব।

নিহত সাকিবুর রহমানের চাচা আতিকুর রহমান জীবন বলেন, সোমবার দুপুরে আমরা জানতে পারি, সাকিবুর রহমান সঞ্জিব বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নেমে হঠাৎ স্রোতের সঙ্গে তলিয়ে যায়। পরে সেখানের উদ্ধারকর্মীরা মরদেহ উদ্ধার করেন।

নিহতের ভাগিনা কামরান হোসাইন শান্ত বলেন, সেখানে সরকারি ছুটি থাকায় তারা কয়েকজন মিলে সাগরে গোসল করতে নামে। আমার মামাসহ আরও কয়েকজন সাঁতার কাটতে কাটতে সমুদ্রের গভীরে চলে গেলে স্রোতের কারণে তলিয়ে যান তিনি। তার সঙ্গে থাকা অন্যরা তীরে আসলেও সে আসতে পারেনি।

তিনি বলেন, তার লাশ বর্তমানে সেখানে একটি হাসপাতালে রাখা আছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল