banglahour

বিএনপি এমপিদের পদত্যাগের শূন্য আসনে ভোট হবে ১ ফেব্রুয়ারি

জাতীয় |

(৩ বছর আগে) ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার, ১:২৩ অপরাহ্ন

ঢাকা: জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির পাঁচ সংসদ সদস্যের আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি। শূন্য আসনগুলো হলো-ঠাকুরগাঁও-৩, বগুড়া ৪ ও ৬, ব্রাহ্মণবাড়িয়া-২, চাঁপাইনবাবগঞ্জ-২। এ পাঁচ আসনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (১৮ ডিসেম্বর) শূন্য হওয়া আসনগুলোতে উপ-নির্বাচনের বিষয়ে বৈঠক করে নির্বাচন কমিশন সচিব মো: জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, এই উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা আসে। পরদিন ১১ ডিসেম্বর জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কাছে বিএনপির সাত এমপির পদত্যাগপত্র জমা দেয়া হয়।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল