banglahour

ইবি উপাচার্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৭:০৯ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা অনতিবিলম্বে সৎ ও দক্ষ উপাচার্য নিয়োগ না দেওয়া হলে মহাসড়ক বন্ধ করার ঘোষণা দেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এসে অবরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই’, ‘সবাই যখন স্বর্গে, ইবি কেন মর্গে’, ‘ভিসি নিয়ে নয়-ছয়, আর নয় আর নয়’, ‘ঢাবি রাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে যায়’ প্রভৃতি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, যে বিশ্ববিদ্যালয়গুলোর বয়স এখনো ১০ বছরও হয়নি, তারা উপাচার্য পেয়ে গেছেন। অথচ স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা অনতিবিলম্বে একজন সৎ ও দক্ষ উপাচার্য নিয়োগের দাবি জানাচ্ছি। এ সময় উপাচার্য নিয়োগ না দেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল