banglahour

ডেল্টাপ্লান বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডকে অগ্রণী ভূমিকা রাখতে হবে- শামীম

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার, ৩:৩৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম  বলেছেন, দেশের প্রথম শতবর্ষী পরিকল্পনা বাস্তবায়নে পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ডের অগ্রণী ভূমিকা রাখার সুযোগ গৌরবের। ডেল্টা প্লানের সিংহভাগ কাজই পানি সম্পদ মন্ত্রনালয় ও পানি উন্নয়ন বোর্ড সম্পন্ন করবে। এ লক্ষ্য বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার শাখাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অত্যাধুনিক মেশিন ব্যবহার করতে হবে। কাজের গুনগত মান ঠিক রাখতে হবে। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে হবে। সঠিকভাবে তদারকি করতে হবে। কোনো ক্ষেত্রেই অনিয়ম ও গাফিলতি করা যাবে না। তাহলেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ ও ডেল্টাপ্লান বাস্তবায়ন হবে।

আজ রবিবার (১৮ ডিসেম্বর)  নারায়ণগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার শাখা পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাপরিকল্পনা ডেল্টাপ্লান -২১০০ বাস্তবায়ন হলে এসব সমস্যা আর থাকবে না। এসব প্রকল্পের সিংহভাগই পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সম্পন্ন করবে। বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের অগ্রনায়ক শেখ হাসিনা। তাকে ঘিরে সুন্দর আগামীর স্বপ্ন দেখে বাংলাদেশ। তিনি আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন বলেই, মহাপরিকল্পনা ডেল্টা প্লান-২১০০ প্রণয়ন করেছেন এবং বাস্তবায়নে কাজ করে চলছেন।ণ এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ আর কোনো নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দূর্যোগ থাকবে না। তাই এ অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন,  পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) জ্যোতি প্রসাদ ঘোষ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী  আজিজুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব (উপ সচিব) মো. মোবাশশেরুল ইসলাম,  নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমূখ।

এর আগে তিনি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে। পরে উপমন্ত্রী এনামুল হক শামীমের সঙ্গে জেলা প্রশাসনের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করতেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল