banglahour

নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী কুসুম

বিনোদন | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৯:৫৪ পূর্বাহ্ন

নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী কুসুম শিকদার। দীর্ঘ পাঁচ বছর পর সিনেমায় ফিরছেন তিনি। তবে শুধু অভিনয় নয়, এবার তিনি পরিচালক হিসাবে আসছেন দর্শকদের সামনে। নভেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে তার পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘শরতের জবা’।  সিনেমাটির মুক্তি নিয়ে বেশ চাপেও আছেন এ অভিনেত্রী। মুক্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতেও বেশ ব্যস্ততা যাচ্ছে। 

কুসুম বলেন, ‘পরিস্থিতি যা-ই হোক, নভেম্বরে মুক্তির সিদ্ধান্ত চ‚ড়ান্ত। সেভাবে প্রস্তুতিও নিচ্ছি।কিছুদিনের ভিতর টিজার, ট্রেলার ও পোস্টার প্রকাশ পাবে।’ তিনি আরও বলেন, ‘সিনেমার শুটিং থেকে পরিচালনা, পোস্টের কাজ-এই পুরো সময়ে আমার পরিবার থেকে অনেক সহায়তা পেয়েছি। এজন্যই কাজটি খুব সুন্দরভাবে গুছিয়ে আনতে পেরেছি।’ 

পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, নিজের অনুভ‚তি কেমন? উত্তরে কুসুম বলেন, ‘চিন্তায় আমি শেষ। নিজে না ঘুমিয়ে, ঠিকমতো না খেয়ে অন্যদের ভালো রাখতে হয়েছে। ২০০ কলাকুশলীর বিশাল টিম। কে কী খাবে, কোথায় থাকবে, এসব দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে। পাশাপাশি অভিনয়ও করতে হয়েছে। অভিনয় করিয়েও নিতে হয়েছে। ক্যাপ্টেন হিসেবে চাপটা আমার কাঁধেই ছিল।’

প্রসঙ্গত, মডেলিং ও অভিনয় ছাড়া কুসুম শিকদারকে গানেও পাওয়া গেছে।’

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল