banglahour

গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হামিদুর রহমান খান

সচিবালয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১০:১০ পূর্বাহ্ন

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হামিদুর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে সচিব হিসাবে পদায়ন করা হয়েছে। ওএসডি অতিরিক্ত সচিব সৈয়দ মো. নূরুল বাসিরকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) চেয়ারম্যান হিসাবে পদায়ন করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষে পদায়ন করা হয়েছে। পৃথক আদেশে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নবীরুল ইসলামকে অবসরের সুবিধার্থে ওএসডি করা হয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানকে ওএসডি করা হয়েছে।

ভিন্ন এক আদেশে, পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের মহাপরিচালক মো. আবুল বাশারকে ওএসডি করা হয়েছে। 

পৃথক আদেশে মো. মাহবুবুল আলমকে বিটিভির ডিজি হিসাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অপর আদেশে মো. লতিফুল ইসলামকে দুই বছরের জন্য কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র তথ্য অফিসার আশরোফা ইমদাদকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল