banglahour

বর্তমান সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি, করবেও না;এম সাখাওয়াত

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৮:১০ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের নৌ-পরিবহণ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত  হোসেন বলেছেন, বর্তমান সরকার কোনো উন্নয়ন কাজ বন্ধ করেনি, করবেও না। অনেকেই মনে করেছিলেন কী না কী হয়, প্রকল্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। তবে আমরা কোনো কাজ বন্ধ করিনি। অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

দুই দিনের বিশেষ সফরে এসে সোমবার দুপুরে পটুয়াখালীর পায়রা বন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ সরকার বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করে, তার মধ্যে থেকে ২০-৩০ শতাংশ পায়রা বন্দরের মাধ্যমে করা যায় কিনা- সে বিষয়ে পদক্ষেপ নেবেন। এতে করে চট্টগ্রাম ও মোংলা বন্দরের চাপ কমবে।

নৌ-পরিবহণ মন্ত্রণালয় রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকল্প গ্রহণ করবে না বলে জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি বলেন, পায়রা সমুদ্র বন্দরে যেসব প্রকল্প চলমান রয়েছে তা তার নিজস্ব গতিতেই চলবে। এছাড়া বন্দরের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতির বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে নৌ-পরিবহণ মন্ত্রণালয় কাজ করছে।

এর আগে রোববার বিকালে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন। সোমবার দুপুরে পায়রা বন্দরের সক্ষমতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং স্কিমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বনিক, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, প্রকল্প পরিচালক কমোডোর রাজিব ত্রিপুরাসহ বন্দর ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল