banglahour

২০০৯ সালের হত্যা দুর্ভাগ্যজনক, বিজিবিকে চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২০ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার, ২:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫২ অপরাহ্ন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ সালে আধাসামরিক বাহিনীতে যে হত্যাযজ্ঞ হয়েছে তা দুর্ভাগ্যজনক। জাতি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না। প্রধানমন্ত্রী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মীদের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের অভ্যন্তরে বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

শেখ হাসিনা শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রাখতে বিজিবি সদস্যদের নির্দেশ দিয়ে বলেন, যা যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সরকার প্রধান আরো বলেন, একটা কথা মাথায় রাখবেন। কখনও শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। অর্পিত দায়িত্ব মেনে চলবেন, চেইন অব কমান্ড মেনে চলবেন।

প্রধানমন্ত্রী বিজিবি মহাপরিচালকের সাথে প্যারেড কমান্ডারকে সাথে নিয়ে একটি খোলা জীপে করে প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি আধাসামরিক বাহিনীর জাতীয় পতাকাবাহী দলের সাথে চারটি কন্টিনজেন্টের বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন এবং স্বাগত মঞ্চ থেকে রাষ্ট্রীয় অভিবাদন গ্রহণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল