banglahour

মারা গিয়েছেন এন টিভির সাংবাদিক খোকন

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৫:২১ অপরাহ্ন

বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর খবর ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টার পর শান্তিনগরের বাসায় মারা যান সীমান্ত খোকন।

সীমান্ত খোকন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছিলেন। তিনি এনটিভির আগে দীর্ঘদিন দৈনিক মানবজমিনে কাজ করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল