banglahour

সাকিবকে বিশেষ উপহার দিল বিরাট

খেলা | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ৫:২৩ অপরাহ্ন

এই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব আল হাসান। বিদেশের মাটিতে কানপুর টেস্টই তার সাদা পোশাকে শেষ ম্যাচ, ভারতের বিপক্ষেও শেষ টেস্ট। সাদা পোশাকে শেষ দেখায় তাই সাকিবকে শুভকামনা জানিয়ে বিশেষ উপহার দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

কানপুর টেস্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটাররা যখন জটলা পাকিয়ে বাউন্ডারি লাইনের কাছে দাঁড়ান, তখন ব্যাট হাতে সাকিবের দিকে ছুটে যান কোহলি। পরে জানা যায়, উপহার হিসেবে সাকিবের জন্য ব্যাটটি নিয়ে এসেছেন তিনি।

বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে ব্যাট তুলে দিয়ে বন্ধুর মতো কাঁধে হাত রেখে কিছু কথাও বলেন ভারতীয় ক্রিকেটের এই মহীরুহ।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে স্বাগতিক ভারত। ব্যাটিং ব্যর্থতায় মাত্র আড়াই দিনেই কানপুরে হারের মুখ দেখেছে বাংলাদেশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল