banglahour

বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে প্রায় ১১৭০ জনকে গ্রেফতার

জাতীয় | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২ অক্টোবর ২০২৪, বুধবার, ৬:২৮ অপরাহ্ন

পাঁচ আগস্টের পর বিভিন্ন সময় অবৈধ অস্ত্র, হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত প্রায় এক হাজার ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

জুলাই অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। সেগুলো থেকে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণকারীদেরকে চিহ্নিত করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি উল্লেখ করেন, সেসব ফুটেজে অনেককে একে-৪৭ বন্দুকসহ দেশীয় অস্ত্র হাতে দেখা গেছে।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, আমাদের ফুটেজ, অস্ত্র রেজিস্ট্রার যে বিষয়গুলো আছে, সেগুলো পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, র‍্যাবের হেলিকপ্টার থেকে শুধু টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য র‍্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল