banglahour

ভারত থেকে নতুন আলু আমদানি শুরু

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২:১৪ অপরাহ্ন

দেশের বাজারে চাহিদা থাকায় দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নতুন আলু আমদানি শুরু হয়েছে। মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান নতুন আলুগুলো আমদানি করেছে। 

গতকাল বৃহস্পতিবার বিকালে ভারত থেকে ১টি ট্রাকে ২২ মেট্রিক টন নতুন আলু আমদানি করা হয়। দেশের বাজারে নতুন আলুর চাহিদা থাকায় এসব আলু আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারক। 

আলু আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, দেশের বাজারে এই নতুন আলুর চাহিদা রয়েছে, তাই আমদানি করছি। পাইকারি বাজারে ৭০ টাকা কেজি হিসেবে দাম পাবো বলে আশা করছি। নতুন আলু এই প্রথম ভারত থেকে ১ ট্রাকে ২২ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল