banglahour

তাঁত শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার

অন্যান্য | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ৭:৪৪ অপরাহ্ন

নরসিংদীতে তাঁত বোর্ডের শিক্ষার্থী ও তাঁতীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।এ সময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনেন।

শনিবার বিকালে নরসিংদী তাঁত বোর্ড মিলনায়তনে এ মতবিনিময় সভা করেন তিনি। এর আগে তিনি নরসিংদী ইউএমসি জুট মিল ও মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন।

মাধবদীতে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, তাঁত শিল্পের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করবে সরকার। যাদের তাঁত মেশিন নেই, তাদেরকেও সহযোগিতা করা হবে। সরকারি প্রতিষ্ঠানগুলো চলতে থাকবে আর লস দিবে, শত মানুষ চাকরি করবে- এটা তো হয় না। এজন্যই সরকারি প্রতিষ্ঠান চলে না। প্রাইভেট প্রতিষ্ঠান লাভের দিকে তাকায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল