banglahour

এবার দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ধর্ম | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১:৩৩ অপরাহ্ন

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না। এ জন্য আপনাদেরও সহযোগিতা চাই। প্রতিবার তো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবারে বাড়তি দল র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে।


মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।


স্বরাষ্ট্র উপদেষ্টা বাজার সিন্ডিকেটের বিষয়ে বলেন, আমার মনে হয় খুব শিগগির বাজার একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে।


সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের বিষয়ে তিনি বলেন, এটি দেখার দায়িত্ব আপনাদের। আমার এলাকায় কোনো সমস্যা হয়নি, আপনাদের গাজীপুরে কোথায় সমস্যা হয়েছে সেটি লেখেন। তাহলেই সবাই পরিস্থিতি বুঝবে। মব কালচার আগেও ছিল, এখন সেটি রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতার বাড়াতে হবে।

কৃষি খাতে সাফল্যের কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিল ৭ কোটি। এখন জনসংখ্যা বেড়েছে কিন্তু আবাদযোগ্য ভূমি কিন্তু বাড়েনি। মনে রাখতে হবে দেশের জন্য সবচেয়ে বেশি অংশগ্রহণ করেন কৃষিক্ষেত্র। এটির উন্নতির জন্য কাজ করছে এই ইনস্টিটিউট। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলকায় বন্যাকবলিত কৃষকদের মধ্যে বীজ, চারা এবং নগদ অর্থ পাঠানো হয়েছে।


বারি উদ্ভাবিত কৃষিপ্রযুক্তি, যন্ত্রপাতি, উদ্ভিদ ও কৃষিপণ্য প্রদর্শনী ঘুরে দেখে কৃষি উপদেষ্টা প্রশংসা করেন এবং বিজ্ঞানীদের উৎসাহ দেন। পরে কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।


এ সময় উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়া, বারির মহাপরিচালক ড. আব্দুল্লাহ ইউসুফ আকন্দ, জেলা প্রাশাসক নাফিসা আরিফীন, পুলিশ সুপার আবুল কালাম আযাদ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল