banglahour

রাজধানীর কুড়িল বিশ্বরোডে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভে সড়ক অবরুদ্ধ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১:৩৬ অপরাহ্ন

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ১১:৪৫ মিনিটে স্থানীয় ইউরো গার্মেন্টের কয়েকশ' শ্রমিক সড়কের দু'পাশে অবস্থান নেন, ফলে বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভরত শ্রমিকদের দাবি, তাদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। পরিবহন শ্রমিকরা সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানালে, উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা বকেয়া পরিশোধসহ তাদের অন্যান্য দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।

বেলা ১টা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ভাটারা থানার এএসআই ফয়সাল যুগান্তরকে জানান, শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সহকারী কমিশনার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখানে উপস্থিত রয়েছেন।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম যুগান্তরকে বলেন, "আমরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করছি, কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।"

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল