banglahour

লক্ষ্মীপুরে শিশু সন্তানসহ গৃহবধূ ৬ দিন ধরে নিখোঁজ

অপরাধ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১:৩৯ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রামগতিতে আকলিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ তার দুই বছরের সন্তান আরিয়ান হোসেনকে নিয়ে গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার চরআলগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায়। নিখোঁজ আকলিমা স্থানীয় আব্দুল মান্নান মাঝির পুত্রবধূ এবং আজমির হোসেনের স্ত্রী।

নিখোঁজ গৃহবধূর মা বিবি রহিমা বেগম অভিযোগ করেন, যৌতুকের দাবিতে তার মেয়ে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হচ্ছিলেন। এরই মধ্যে ৮০ হাজার টাকা যৌতুক পরিশোধের পর, আরও ২০ হাজার টাকার দাবি ওঠে। এই চাপ ও অত্যাচারের কারণেই আকলিমা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানান তিনি। মেয়ে ও নাতিকে খুঁজে না পেয়ে ৭ অক্টোবর তিনি রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নং- ২৭১)।

অন্যদিকে, আকলিমার শ্বশুর মান্নান মাঝি যৌতুকের অভিযোগ অস্বীকার করে বলেন, তার পুত্রবধূ আকলিমা হয়তো বাবার বাড়িতে গিয়ে আর ফেরেনি। তার ছেলে আজমির হোসেন গভীর সমুদ্রে মাছ ধরার কাজে রয়েছে এবং সেখানেও আকলিমা যায়নি বলে নিশ্চিত হওয়া গেছে।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ নিখোঁজ গৃহবধূ ও তার সন্তানের সন্ধানে কাজ শুরু করেছে। তিনি ঘটনাটিকে রহস্যজনক বলে উল্লেখ করেন এবং তদন্তের মাধ্যমে নিখোঁজদের উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল