banglahour

দুবাই ভ্রমণ শেষে পঞ্চমীতে শহরে ফিরলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, জানালেন পূজার পরিকল্পনা

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ১০ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ১:৪১ অপরাহ্ন

সম্প্রতি টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ঘুরে এসেছেন মরুর শহর দুবাই থেকে। দুজনেই সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন, যা নিমেষেই ভাইরাল হয়। পেশাগত কারণে ১০ দিনের জন্য দুবাই ভ্রমণ শেষে পঞ্চমীতে কলকাতায় ফিরে এসেছেন তারা।

আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে অঙ্কুশ জানিয়েছেন, তাদের দুবাই সফরের মূল কারণ ছিল একটি বিজ্ঞাপনী ছবির শুটিং। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে নারাজ অভিনেতা।

অবসর কাটানোর সুযোগ পেয়েছিলেন কি না, এমন প্রশ্নের উত্তরে অঙ্কুশ হেসে জানান, কাজের ফাঁকে কিছুদিন সময় পেয়েছিলেন ঘোরাঘুরির জন্য। দুবাইয়ে অঙ্কুশের আত্মীয়-স্বজন থাকায়, কাজের পাশাপাশি তারা নিজেদের মতো কিছু সময় কাটাতে পেরেছেন।

কলকাতায় পঞ্চমীতে ফেরার কারণ হিসেবে অঙ্কুশ জানিয়েছেন, পূজা তার কাছে বিশেষ কিছু। প্রতি বছর চেষ্টা করেন পূজার আগে শহরে ফিরে আসার এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর। পূজার সময়টায় ভিড় পছন্দ না করলেও বন্ধুদের সঙ্গে বাড়িতে হইহুল্লোড় করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন তিনি। পরিচিত কয়েকটি পূজামণ্ডপে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

উল্লেখ্য, অঙ্কুশ প্রযোজিত ছবি ‘মির্জ়া’ গত এপ্রিল মাসে মুক্তি পায়, যা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। এর সিক্যুয়েল নিয়ে কৌতূহল তৈরি হলেও, অঙ্কুশ জানিয়েছেন, নভেম্বর-ডিসেম্বরে তার পরবর্তী কাজের পরিকল্পনা করবেন। তবে ‘মির্জ়া ২’ নিয়ে এখনই কিছু বলতে নারাজ তিনি, সবকিছু চূড়ান্ত হলে তবেই এ বিষয়ে মন্তব্য করবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল