banglahour

পঞ্চপাণ্ডবের দাপটে ধ্বংসের মুখে আওয়ামী লীগ: শোচনীয় সাংগঠনিক অবস্থা

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২:৪১ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। টানা ১৫ বছর ক্ষমতায় থাকা দলটির ভেতরকার দুর্বলতা এখন প্রকাশ্যে এসেছে।

দলের ভেতরে পাঁচ নেতা, যাদের "পঞ্চপাণ্ডব" হিসেবে অভিহিত করা হয়, আওয়ামী লীগের সাংগঠনিক বিনাশের জন্য দায়ী বলে মনে করছেন দলের অনেক নেতাকর্মী। এ পাঁচ নেতা হলেন— সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

দলীয় সূত্রমতে, এই পাঁচ নেতা আওয়ামী লীগের নিয়মতান্ত্রিক সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করেছেন। তারা দলের পদবী বিতরণ থেকে শুরু করে সংসদীয় নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দমতো ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন। এতে দলীয় কার্যক্রম ভেঙে পড়েছে এবং শীর্ষ নেতাদের সঙ্গে সাধারণ কর্মীদের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দলীয় সভাপতির সঙ্গে অন্যান্য নেতাদের যোগাযোগও সীমিত হয়ে যায় পঞ্চপাণ্ডবের কারণে। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং তার কাছ থেকে নির্দেশনা পাওয়ার বিষয়টি পুরোপুরি তাদের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল ছিল। এতে অন্যান্য নেতাদের নীতি নির্ধারণের ক্ষমতা হ্রাস পায়।

আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনেক নেতার রাজনীতি করার সুযোগ হয়নি বলেও অভিযোগ ওঠে। কমপক্ষে ৫০ জন নেতা কার্যত নিষ্ক্রিয় ছিলেন। এছাড়া, পঞ্চপাণ্ডবের ক্ষমতার বাইরে থাকা নেতারা নানাভাবে বাধার সম্মুখীন হয়েছেন।

দলের সাংগঠনিক অবনতির পেছনে এই পঞ্চপাণ্ডবকে দায়ী করে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন। তবে পঞ্চপাণ্ডবের কেউই বর্তমানে প্রকাশ্যে না থাকায় তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল